1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এনআরসি আতঙ্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৬০ Time View

ভারতের লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সুরে কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা বিপ্লব দেব। তিনি বলেছেন, আমার বাবা, আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছেন। ত্রিপুরায় এনআরসি চালু হলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমার। মুখ্যমন্ত্রী পদ চলে যাবে।

গত কয়েক মাস আগে আসামের নাগরিক তালিকার হাওয়া নিয়ে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন, আমার বাবাও বাংলাদেশের লোক ছিলেন। সেই হিসেবে তো আমিও বহিরাগত। আমাকেও বের করে দিক।

তিনি আরো বলেছিলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যর্থ হয়েছেন সঠিক তালিকা তৈরি করতে। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কেউ কেউ তাকে নাগরিকত্ববিলের কথা মনে করিয়ে দিচ্ছেন, যেখানে বলা আছে হিন্দু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনের প্রচারণায় গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি সেখানে বলেন, আমার বাবা, আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছেন। আমি পরে ত্রিপুরা জন্মগ্রহণ করি। তাই এনআরসি হলে কেউ যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটা আমি হব। কারণ মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে। আমি কি বোকা যে নিজের মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে এনআরসি চালু করব?

অন্যদিকে, বিপ্লব দেবের মিডিয়া পরামর্শ দাতা অবশ্য অন্য কথা বলছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, এনআরসি বা নাগরিকত্ব বিল ভারতীয়দের রক্ষার্থে ব্যবহার করা হবে, অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচানোর জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ