1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বিস্ফোরক এনে একবারেই সবাইকে মেরে ফেলা ভালো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৫১ Time View

দিন দিন ভারতের রাজধানী দিল্লির অবস্থা খারাপ হচ্ছে দূষণের কারণে। কিভাবে দূষণ কমানো যায় তা নিয়ে বারবার দেশটির কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দূষণের পরিমাণ কমেনি। আর এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়ী করলেন সুপ্রিম কোর্ট।

দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন পার্শ্ববর্তী হরিয়ানা ও পঞ্জাব সরকারের সঙ্গে কথা বলে সেখানে ফসলের উদ্‌বৃত্ত পোড়ানো বন্ধ করার ব্যবস্থা করে। কিন্তু এই বিষয়ে হরিয়ানা কিছু ব্যবস্থা নিলেও পঞ্জাব সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেই সরকারের পক্ষে দেশের শীর্ষ আদালতকে জানানো হয়। এই কথার পরেই বিচারপতি অরুণ মিশ্র বলেন, সারা বিশ্ব আমাদের দেখে হাসছে। আপনারা মানুষের আয়ু কমিয়ে দিচ্ছেন। মানুষকে কেন গ্যাস চেম্বারের মধ্যে বেঁচে থাকতে বাধ্য করা হচ্ছে। তার চেয়ে ১৫ কেজি বিস্ফোরক এনে একবারেই সবাইকে মেরে ফেলা ভালো!

বিচারপতি মিশ্র আরে বলেন, কেন্দ্র ও রাজ্য একে অন্যকে দায়ী করছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক। সব কিছুই সুপ্রিম কোর্টের চোখের সামনে হচ্ছে। তারপরেও আমরা সহ্য করতে বাধ্য হচ্ছি। এটা দায় ঝেড়ে ফেলার খেলা ছাড়া আর কিছুই নয়। আমি অবাক হচ্ছি।

এর আগে অনেকবার সুপ্রিম কোর্ট দিল্লির দূষণ কমানোর জন্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন। বারবার এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কোনোভাবেই দূষণের পরিমাণ কমছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ