1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান

ফিলিস্তিনি নেতাকে ধরিয়ে দিতে ৭ লাখ ডলার পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫৭ Time View

ফিলিস্তিনের ফাতাহ পার্টির নির্বাসিত সাবেক প্রভাবশালী নেতা মোহাম্মাদ দাহলানের বিরুদ্ধে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ এনেছে আঙ্কারা। এই ফিলিস্তিনি নেতাকে ধরিয়ে দিতে ৪০ লাখ লিরা বা সাত লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে তুরস্ক।

আঙ্কারা অভিযোগ করেছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায়ও দাহলান ভূমিকা পালন করেছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু ইংরেজি ভাষার তুর্কি দৈনিক হুররিয়াত ডেইলি নিউজকে বলেছেন, দাহলানকে তুরস্কের মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় স্থান দেয়া হয়েছে।

মোহাম্মাদ দাহলান (৫৮) এক সময় ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু স্বশাসন কর্তৃপক্ষের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাওয়ায় তিনি ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করতে থাকেন।তুরস্ক অভিযোগ করছে, দাহলানকে আরব আমিরাত ভাড়াটে গুণ্ডা হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া, আরব আমিরাত ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসকে সরিয়ে মোহাম্মাদ দাহলানকে বসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গত মাসে আবুধাবির বিরুদ্ধে একজন সন্ত্রাসীকে ভাড়া করার অভিযোগ উত্থাপন করে বলেন, (দাহলান) একজন ইসরায়েলি এজেন্ট বলেই পালিয়ে আপনাদের কাছে চলে গেছে।

ওই অভিযোগের জবাবে দাহলান একটি সৌদি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ