1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

টরেন্টোর শপিং মলে নির্বিচার গুলিবর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ১৬২ Time View

কানাডার টরেন্টো নগরীর একটি শপিং মলে আগত লোকজনের ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ১ জন নিহত ও অপর ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে কানাডার পুলিশ।

ইটোন সেন্টার নামের এই শপিংমলটির ফুড কোর্টে এই গুলিবর্ষণের ঘটনা সংঘটিত হয়। গুলিবর্ষণের ঘটনায তাৎক্ষনিকভাবে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

গুলিবর্ষণে নিহত ব্যক্তি ২৫ বছর বয়সী বলে জানা গেছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ১৩ বছর বয়সী একটি বালকের অবস্থা মারাত্মক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। গুলিবর্ষণকারীকে পুলিশ এখনও ধরতে পারেনি তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

যদিও অনেক প্রত্যক্ষদর্র্শীর দাবি, তারা অস্ত্রধারী এক ব্যক্তিকে গুলি চালাতে দেখেছেন, তবে টরেন্টোর মেয়র রব ফোর্ড বলেছেন গুলিবর্ষণকারী নারী না পুরুষ তা এখনও জানা সম্ভব হয়নি।

সত্তরের দশকে সর্বপ্রথম কানাডায় ব্যক্তিগত অস্ত্রকে লাইসেন্সের আওতায় আনা হয়।  এর পর থেকেই দেশটিতে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট অপরাধের পরিমান নাটকীয় ভাবে হ্রাস পায়। টরেন্টোতে সর্বশেষ ২০০৫ সালে এ রকম একটি ঘটনায় বন্দুকধারীর গুলিতে এক তরুণী নিহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ