1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

খুন অতঃপর মগজ ও হৃৎপিণ্ড ভক্ষণ!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১২
  • ১৫৭ Time View

সহপাঠীকে খুন করে সম্পূর্ণ হৃৎপিণ্ড ও মগজের একাংশ খেয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের এক কলেজ শিক্ষার্থী। আলেকজান্ডার কিনুয়া (২১) নামের ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার পুলিশের কাছে এসব কথা স্বীকার করেছে।

হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। তবে সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটে যাওয়া আরো দু’টি ঘটনার মতো এটিকেও ক্যানিবালিজম বা নরখাদকীয় কর্মকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।

হত্যাকারী কিনুয়া যুক্তরাষ্ট্রের মরগ্যান স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঘটনার শিকার শিক্ষার্থীর নাম কুজো বোনসাফো আগেয়ি কোদি।

ম্যারিল্যান্ডের বাল্টিমোরে কিনুয়ার বাড়িতে তার ভাই নিহতের কাটা মাথা ও হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গত মঙ্গলবার কিনুয়াকে আটক করে।

গত সপ্তাহে উত্তর আমেরিকায় ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে এটি নৃশংসতম বলে উল্লেখ করেছে পুলিশ।

ক’দিন আগে কানাডায় এক পর্ণ তারকা বয়ফ্রেন্ডকে হত্যা করে দেহ টুকরো করে এবং খুনের দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গত শনিবার এক তরুণ উদ্বাস্তু এক ব্যক্তির মুখ কামড়ে মাংস তুলে ফেললে ঘটনাস্থলে তাকে গুলি করে হত্যা করে কোস্টগার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ