1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৮১ Time View

প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। জানা গেছে, আসছে বছরের শুরুতেই প্রেমিক রোহান শ্রেষ্ঠর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন এই বলিউড অভিনেত্রী। তবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। মেয়ের বিয়ে নিয়ে শ্রদ্ধার বাবা শক্তি কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব বাবাই চায় মেয়ের বিয়ে দেখতে। সে নিজের পছন্দে বিয়ে করবে, আমার বলার কী আছে। তবে আগামী কয়েক বছর ও বিয়ের সময় পাবে না, হাতে প্রচুর কাজ।’

কিন্তু অন্য একটি সূত্র বলছে, অভিনেত্রীর মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। আগে অভিনেতা আদিত্য রয় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের খবর শোনা গিয়েছিল। গুঞ্জন আছে, গত বছর ফারহানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই রোহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে দুজনের ছবিও ছাপা হয় একটি সংবাদপত্রে। যদিও রোহানের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন শ্রদ্ধা, ‘গেল নয় মাস ধরে আমাদের খুবই দারুণ সম্পর্ক। তবে আমরা শুধুই বন্ধু।’ রোহান শ্রেষ্ঠ মূলত সেলিব্রিটি ফটোগ্রাফার। কাজের সূত্রেই শ্রদ্ধার সঙ্গে পরিচয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ