1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে জানা যাবে আজ তহবিল সংকটে টিসিবি চার জেলায় নতুন পুলিশ সুপার নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি | Boishakhi Online বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৯৪ Time View

প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। জানা গেছে, আসছে বছরের শুরুতেই প্রেমিক রোহান শ্রেষ্ঠর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন এই বলিউড অভিনেত্রী। তবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। মেয়ের বিয়ে নিয়ে শ্রদ্ধার বাবা শক্তি কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব বাবাই চায় মেয়ের বিয়ে দেখতে। সে নিজের পছন্দে বিয়ে করবে, আমার বলার কী আছে। তবে আগামী কয়েক বছর ও বিয়ের সময় পাবে না, হাতে প্রচুর কাজ।’

কিন্তু অন্য একটি সূত্র বলছে, অভিনেত্রীর মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। আগে অভিনেতা আদিত্য রয় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের খবর শোনা গিয়েছিল। গুঞ্জন আছে, গত বছর ফারহানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই রোহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে দুজনের ছবিও ছাপা হয় একটি সংবাদপত্রে। যদিও রোহানের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন শ্রদ্ধা, ‘গেল নয় মাস ধরে আমাদের খুবই দারুণ সম্পর্ক। তবে আমরা শুধুই বন্ধু।’ রোহান শ্রেষ্ঠ মূলত সেলিব্রিটি ফটোগ্রাফার। কাজের সূত্রেই শ্রদ্ধার সঙ্গে পরিচয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ