1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা ও কেকিয়াংয়ের মধ্যে আলোচনা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ১০১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে গ্রেট হল অব পিপলে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, স্থানীয় সময় বেলা ১১টায় গ্রেট হল অব পিপলে এই আলোচনা শুরু হয়।

দি গ্রেট হল অব পিপল বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ারের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি সরকারী ভবন। এটি চীন সরকার এবং শাসক চীনা কমিউনিস্ট পার্টির আইন প্রণয়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেট হল পিপলে পৌঁছার পরই চীনের প্রধানমন্ত্রী কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং দুই প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরে চীনের তিন বাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন।

এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানানো হয়। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

পরে গ্রেট হল অব পিপলে তার সম্মানে প্রধানমন্ত্রী কেকিয়াং আয়োজিত মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়েল মিটিংয়ে যোগাদান সহ চীনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার জন্য গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সরকারি সফরে চীনে এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ