1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ১০১ Time View

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। স্বজন এবং চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।

মঙ্গলবার (২ জুলাই) সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজও (মঙ্গলবার) গতকালের মতোই পল্লীবন্ধুর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সিএমএইচ-এর চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হুসেইন মুহম্মদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। ফুসফুসে ইনফেকশনের কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। তাই চিকিৎসকরা পল্লীবন্ধুকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন। চিকিৎসকরা এখনো অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

জাতীয় পার্টির ব্রিফিং এবং প্রয়োজনে আইএসপিআর-এর তথ্য ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় উপনেতা মসিউর রহমান রাঙ্গা সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া পোস্ট দিতে নিষেধ করেন।

অনির্ধারিত এ ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব এমএম ইয়াসির, আমিনুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূঁইয়া, আলহাজ আবদুর রাজ্জাক, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ