1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে খুরশীদ আলমকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৮৭ Time View

বগুড়া শহরের চারমাথা এলাকায় মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম মারাত্মক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।

আজ শনিবার দুপুরে খুরশীদ আলমকে নিয়ে এয়ার এম্বুলেন্স রওয়ানা দেওয়া হয়। ঢাকায় খুরশীদ আলমকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, খুরশীদ আলমের অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনো কারণ নেই। তবে এই ধরনের রোগীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়।

এর আগে বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে খুরশীদ আলম প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন। এ সময় বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ