1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লকারবি হামলাকারি মেগরাহি মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১২
  • ১৮৬ Time View

দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর মারা গেছেন লকারবি হামলার একমাত্র অভিযুক্ত আবদেলবাসেত আল-মেগরাহি। রোববার স্থানীয় সময় বেলা ১টায় লিবিয়ার ত্রিপোলিতে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার নিকটাত্মীয়রা।

মেগরাহি ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যানঅ্যাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমাহামলা চালান। এতে ২৭০ ব্যক্তি নিহত হন। ২০০১ সালে নেদারল্যান্ডের একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে কারতণ্ডদেশ দেওয়া দেয়। তবে ক্যান্সারাক্রান্ত হওয়ায় তার সাজা মওকুফ করে ২০০৯ সালে তাকে মুক্তি দেওয়া হয়। লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট গাদ্দাফি তাকে দেশে ফিরিয়ে ‍নেন।

এদিকে, মেগরাহির মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই হামলার ঘটনা স্মরণ করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতৃবৃন্দ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেছেন, ‘মেগরাহিকে মুক্তি দেওয়া মোটেই উচিত হয়নি।’

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সামন্ড বলেছেন, ‘মেগরাহির মৃত্যু লকারবি হামলার শিকার হওয়া দুর্ভাগাদের কথা আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছে।’

তবে লকারবি হামলার জন্য মেগরাহি দায়ী ছিলেন না বলে বিশ্বাস করেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ