1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ১২৯ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

টুঙ্গিপাড়া পৌঁছে সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আজ রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় রওনা হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৯টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধি সৌধ কমপ্লেক্সে জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেবেন।

টুঙ্গীপাড়ায় পৌঁছানোর পর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ