1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

ওবায়দুল কাদেরকে শিগগিরই কেবিনে স্থানান্তর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ১২৮ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল খুলে দেয়ায় কথা বলতে পারছেন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই-এক দিনের মধ্যে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

আজ শনিবার সকালে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‍্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী জানান, কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। তার ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে দু’একদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

ডা. সিবাস্টিন চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে শনিবার সকালে ব্রিফ করেন। ব্রিফিং এ উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ