1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে একজন নারীর ভূমিকা ছিল : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ১২৯ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, টঙ্গিপাড়ার খোকা ক্রমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জাতির জনক হয়ে ওঠার পেছনে একজন নারীর ভূমিকা ছিল। সেই নারী বেগম ফজিলাতুননেছা মুজিব। তাঁরই অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশনায়ক হয়ে উঠেছিলেন। তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পিটিআই চত্বরে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল আকতার। অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ বেগম এবং জেলা পরিষদের সদস্য পারভীন আকতার বক্তব্য রাখেন।

খাদ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এখন বিশ্বস্বীকৃত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারনে এবং তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এ দেশের নারীদের যুগান্তকারী পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে তিনি উল্লেখ করেন প্রতিটি পরিবার থেকে নারীদের মূল্যায়ন করতে হবে। তাহলেই সমাজে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মেই নারীদের সম্মান দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই নারীদের ভূমিকা গঠনমূলক। কাজেই এখন বাংলাদেশে নারী নেতৃত্বের বিকাশ শুরু হয়েছে। সকল ধর্মান্ধতা এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে নারীদের সাথে নিয়ে দেশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নাই। পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে অবহিত হতে হবে।

অপরদিকে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। নির্বাচন কমিশনার কবিতা খানম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ উপলক্ষে এক আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এবং পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ