1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে হবে কাদেরের চিকিৎসা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ১৩৯ Time View

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পৌঁছেছে বাংলাদেশ সময় রাত ৮টায়। সিঙ্গাপুরের সেলেটর নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অ্যাাম্বুলেন্সটি অবতরণ করে।

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে সোমবার রাত ৮টা ৫৭ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি স্ট্যাটাসে জানান, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার ভালোই আছে। বর্তমানে তার প্রেসারের মাত্রা ওপরে আছে ১৩৫ এবং নিচে ৭৮। তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পথেই আছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ ৩০০৮ এ ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরকে ভর্তি করানো হবে।

সোমবার বিকেল চারটার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ