1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

হাসপাতালে ভিড় না করে দোয়া করুন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ১৪১ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে ভিড় না করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর এ দোয়া কামনার কথা জানানো হয়।

ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে হাসপাতালে দলের নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন।

এতে আরও বলা হয়, ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। আমরা আশা করি, দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অচিরেই আরোগ্য লাভ করে দেশবাসীর সেবায় নিয়োজিত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ