1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

মার্কিন সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চাইছে তুরস্ক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ৭৭ Time View

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি তুরস্কের কাছে হস্তান্তর কিংবা ধ্বংস করে দিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলা হবে বলে জানিয়েছে আঙ্কারা। এতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আলোচনা আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার তুর্কি সমকক্ষ ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠকে বসেছেন।

এর আগে বোল্টন বলেন, তারা একটি শর্তে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেবে, তা হচ্ছে- মার্কিন মিত্র ওয়াইপিজি যোদ্ধাদের সুরক্ষা দেবে তুরস্ক। ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা বলে মনে করে তুরস্ক।

গত মাসে সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন।

সিরিয়ায় ২২টি মার্কিন ঘাঁটি রয়েছে। কাজেই এসব ঘাঁটি ওয়াইপিজি সন্ত্রাসীদের হাতে হস্তান্তর করা হোক, তা চাচ্ছে না তুরস্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ