1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

একদিন বিরতির পর কাল আবার মাঠে গড়াচ্ছে বিপিএল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ৮১ Time View

প্রথম দু’দিন চার ম্যাচের পর একদিন বিরতি দিয়ে আগামীকাল থেকে আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ম্যাচ। আগামীকাল দু’টি ম্যাচ রয়েছে।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই লড়াই শুরু হবে বিকেল পাঁচটা ২০ মিনিটে। দু’টি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ইতোমধ্যে টুর্নামেন্টে একটি করে ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মুখোমুখি হয়েছিলো রাজশাহী কিংসের। ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫ উইকেটে ১৮৯ রান করেছিলো ঢাকা। এরপর রাজশাহীকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ৮৩ রানে ম্যাচ জিতে ঢাকা।

ঢাকা জয় দিয়ে শুরু করতে পারলেও, হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা করে খুলনা। ৮ রানে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে হারে খুলনা। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬৯ রান করে রংপুর। তবে ৫ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি খুলনা।

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের শুরুটা ভালো হয়নি। চট্টগ্রাম ভাইকিংসের কাছে ৩ উইকেটে ম্যাচ হারে রংপুর। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় মাশরাফির দল। খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়ে দেয় রংপুর। চিটাগং-এর বিপক্ষে মাত্র ৯৮ রানে অলআউট হয় রংপুর। তাই শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটি হারতে হয় তাদের। তবে দলের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠে রংপুরের ব্যাটসম্যানরা। খুলনার বিপক্ষে লড়াকু সংগ্রহই পায় এবং ঐ পুঁজি দিয়ে ম্যাচও জিতে রংপুর।

টুর্নামেন্টে শুভ সূচনা করতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারায় কুমিল্লা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৭ রান করে সিলেট। জবাবে ৬ উইকেটে ১৩০ রান তুলে ম্যাচ জিতে কুমিল্লা। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ