1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত

‘তার মুখ থেকে এমন নোংরা গালি কেউ আশা করে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ১০১ Time View

ভোট পাবে না জেনেই, বিএনপি ও ঐক্যফ্রন্ট মিলে দেশব্যাপী তাণ্ডব চালানোর পাঁয়তারা করছে- এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে তিন জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে ইঙ্গিত করে শেখ হাবিনা বলেন, ‘তার মুখ থেকে এইরকম নোংরা গালি কেউ আশা করে না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ভোট চাইতে বিভিন্ন জেলায় জনসভার পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে ধানমণ্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনী জনসভায় অংশ নেন শেখ হাসিনা। নিজ দলের প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন নৌকা মার্কায়।

গেলো কয়েক দিনে ৫১ জেলায় ৮৮টি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতের সহিংসতায় ৫ জন আওয়ামী লীগ কর্মী নিহতের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ভোটে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে ঐক্যফ্রণ্ট আর বিএনপি।

তিনি বলেন, ‘তারা জানে যে নির্বাচনে জয়ী হতে পারবে না। কারণ সন্ত্রাস, জঙ্গিবাদ, অর্থ আত্মসাৎকারীকে মানুষ ভোট দেবে না। আর সে কারণেই তাদের শক্তি দেখাতে চেষ্টা করছে। ২০০১-এর মতই আবার তারা সন্ত্রাসী কার্যক্রম করতে চায়।’

ঐক্যফ্রণ্ট নেতা ড. কামাল হোসেন পুলিশ, গণমাধ্যমকর্মীসহ প্রায় সবার সাথেই অসৌজন্যমূলক আচরণ করছেন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, নেতা-কর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের এখন যিনি নেতা তিনি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তার মুখ থেকে এইরকম নোংরা গালি কেউ আশা করে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ