1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আজ ভিডিও কনফারেন্সে ৩ জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৮৪ Time View

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ জেলায় নির্বাচনী প্রচাওে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।’

এর আগে, ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন।

এ ছাড়া তিনি গত ১৯ ডিসেম্বর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নির্বাচনী সফরে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট সফর করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় বক্তৃতা করেন।

সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

নির্বাচনী সফরের তৃতীয় পর্বে আওয়ামী লীগ প্রধান ২৩ ডিসেম্বর রংপুর ও দিনাজপুর সফর করেন এবং এ দুই উত্তরাঞ্চলীয় জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী ২১ ও ২৪ ডিসেম্বর রাজধানীর যথাক্রমে গুলশান ও কামরাঙ্গীর চরে দুটি নির্বাচনী জনসভায়ও বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ