1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন বছরে দেশের বাইরে ‘দহন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৭৬ Time View

সিয়াম-পূজার ‘দহন’ দর্শকের মন জয় করে চতুর্থ সপ্তাহে দেশব্যাপী প্রেক্ষাগৃহে চলছে। জীবন ঘনিষ্ঠ গল্প, সমাজ, রাজনীতি আর ক্ষমতার খেলায় সাধারণ মানুষের জীবন ঝলসে যাওয়ার নগ্ন দলিল ‘দহন’ নতুন বছরে মুক্তি পাবে বিশ্ববাজারে। জানুয়ারির ১৮ তারিখ থেকে মধ্যপ্রাচ্য, কানাডা ও আমেরিকায় একযোগে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে।

সিয়াম-পূজা জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’। তাদের প্রথম ছবি ‘পোড়ামন ২’র ধারাবাহিকতায় ‘দহন’ও জয় করেছে দর্শক হৃদয়।

রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে সিয়াম-পূজার পাশাপাশি মাধুর্যময়ী নায়িকা মম অভিনয় করেছেন আপোষহীন সাংবাদিক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।

সিনেমাটির সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও কলকাতার আকাশ সেন।

দহন বিশ্ববাজারে পরিবেশনা করবে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ