1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

বিএনপির পরাজয় নিশ্চিত: তোফায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ১১১ Time View

বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনে দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের নির্বাচনে বিএনপির পরাজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। দুই তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। সেজন্য অত্যাচারীর নির্যাতনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হোন।

আজ রবিবার দুপুরে সদর উপজেলার শিবপুর রোকেয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি হিসেবে জেলে। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি হিসেবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ওদের কোনো নেতা নেই। ওরা কামাল হোসেনকে ভাড়া করেছে। এ দলে ভোট দেওয়া মানে ভোটটা পচিয়ে ফেলা।

নৌকায় ভোট চেয়ে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বলেন, ৩০ তারিখ সকালে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। বিজয় আমাদের সুনিশ্চিত, বিএনপির পরাজয় নিশ্চিত। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করে এ ভোলাকে সমৃদ্ধশালী জেলায় রূপান্তরিত করার সুযোগ করে দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ