1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

বিএনপিই পোস্টার লাগাচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ১০৮ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় বুধবার ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অভিযোগ করে তাদের নির্বাচনী প্রচারণাসহ পোস্টার লাগাতে দেয়া হয় না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছে। বিএনপির অভিযোগ সত্য নয়। তার প্রমাণ আমার এলাকায় রাস্তার যেদিকেই তাকাই কোদাল মার্কার পোস্টা দেখি, আমার পোস্টারই নাই।’

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাকর্মীকে গ্রেফতার করছে। এটাও ঠিক না। আমি স্পষ্টভাবে বলছি, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে শুধু যাদের নামে ওয়ারেন্ট আছে। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, শুধু তাদের ছাড়া আর কাউকে গ্রেফতার করা হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ