1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে : কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৮০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৌকার পক্ষে সারাদেশে গণ জোয়ার উঠেছে।এ অবিস্মরণীয় গণ জোয়ার দেখে এবং নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে। নির্বাচন বানচাল করতে আমরা দেব না।

আজ রবিবার মহান বিজয় দিবসে তাঁর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক মেরুকরণে দেশ এখন দুই ধারায় বিভক্ত। একটি হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও গণতন্ত্রের শুভ শক্তি আর অপরটি হচ্ছে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টের ব্যানারে ৭১`র পরাজিত সাম্প্রদায়িক শক্তি। আর সঙ্গে যুক্ত হয়েছে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে তারা। সে পরাজিত শক্তিকে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। তারা মুখে যতই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের কথা বলছে আসলে তারা জঙ্গিবাদকে সমর্থন করছে।

মুক্তিযোদ্ধাদের আহবান জানিয়ে বলেন, আপনাদের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। তাই বিজয়ের কোন বিকল্প নেই। ৩০ ডিসেম্বর সাম্প্রদায়িক অশুভ শক্তিকে আমরা আবারও পরাজিত করে বিজয়কে ছিনিয়ে আনবো। নৌকার পক্ষে সারাদেশে গণ জোয়ার উঠেছে। এ অবিস্মরণীয় গণ জোয়ার দেখে এবং নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে। নির্বাচন বানচাল করতে আমরা দেব না।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাহাবুদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত প্রমুখ।

পরে কবিরহাট উপজেলা ভবনের সামনে কবিরহাট উপজেলা প্রশাসন কতৃত আয়োজিত আরেকটি মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময়ে অনুষ।টানে অন্যান্যদের মধ্যে কববিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান. বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ডাক্তার একেএম জাফর উল্লাহ, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।বিকালে তিনি তার নির্বাচনী এলাকায় সুন্দলপুর ও করমবক্স বাজারের দুটি পথসভায় বক্তব্য রাখেন ও গণসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ