1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ১১৬ Time View

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী ‍দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এরপর সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, মাননীয় মন্ত্রীগণ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এরআগে শহীদ পরিবারের স্বজনরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর, শ্রদ্ধা নিবেদন শুরু করে সাধারণ মানুষ।

প্রসঙ্গত, দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ