1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ১২১ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকগোষ্ঠীরা ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে। সে দিকে সতর্ক থাকবেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনাদের কাছে আমি ভোট চাই। আপনারা হাত তুলে ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এ সেতুর কাজ বন্ধ হয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের ওপর নির্ভর করছে উন্নয়নের বাকি অংশ। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ।

তিনি বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায় তারা যেন ক্ষমতায় না আসতে পারে। বিজয়ের মাসে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাফর উল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দিন। আওয়ামী লীগ সরকারে না থাকলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। দেশে পিছিয়ে যাবে।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ