1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অটলবিহারী বাজপেয়ীর অবস্থা সঙ্কটাপন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ১০৩ Time View

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অবস্থা সঙ্কটাপন্ন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল বুধবার (১৫ আগস্ট) রাতে এক বিবৃতিতে এমস এই খবর জানিয়েছে।

চিকিৎসক আরতি ভিজ সংবাদমাধ্যমে বলেন, ‘গত ৯ সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই গতকাল বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী।

এমস-এর ডিরেক্টর চিকিত্সক রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে বাজপেয়ীর চিকিৎসা চলছে। নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি এবং পালমোনোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

মোদী ছাড়াও বাজপেয়ীকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, হর্ষ বর্ধন এবং বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি, স্মৃতি ইরানি। কিডনি, মূত্রনালী এবং বুকে সংক্রমণের জন্য গত ১১ জুন এমস-এ ভর্তি হন বাজপেয়ী।

হাসপাতাল সূত্রে সেসময় জানানো হয়, রুটিন চেকআপের জন্যই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয়েছে। বাজপেয়ীর ভর্তি হওয়ার খবর পেয়েই সন্ধ্যায় এমস-এ দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তার স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পায়। ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে পর পর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় তেরো দিন, দ্বিতীয় দফায় তেরো মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ