1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

ঈদে আসিফ-আঁখির ‘ওরে পাখি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৭৫ Time View

ঈদুল আজহাকে কেন্দ্র করে সঙ্গীতশিল্পীরা নতুন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। এরই ধারাবাহিকতায় ভক্তদের ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর ও আঁখি আলমগীরের নতুন একটি গান আসছে।

সম্প্রতি ‘ওরে পাখি’ নামে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ হবে।

‘ওরে পাখি’ লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এর আগে আসিফ-আঁখি জুটির ‘টিপ টিপ বৃষ্টি’ সহ বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তাইতো নতুন এই গানটি নিয়েও আশাবাদী তারা।

আসিফ আকবর বলেন, রোমান্টিক ধাঁচের গান ‘ওরে পাখি’। বেশ মজা করে গেয়েছি। সুহৃদ সুফিয়ান গানের কথামালা সুন্দর করে সাজিয়েছে। আর সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে আছে আঁখি আলমগীর। আমার ভক্তদের জন্য ঈদের বড় একটি চমক হতে যাচ্ছে এই গান ও মিউজিক ভিডিওটি।

আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। সবশেষ ‘টিপ টিপ বৃষ্টি’ গানটির মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে বেশ সাড়া পেয়েছি। নতুন গানটিও সবাই পছন্দ করবেন বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ