1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প : নিহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ১১৪ Time View

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার স্থানীয় সময় ৬টা ৪৭ মিনিটে মাতারাম শহরের ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পর্যটনকেন্দ্র লোম্বক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত লোম্বক দ্বীপটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার সুতোপো পুরও নুগ্রোহো নামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্পে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া ডজনখানেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে, বাড়িঘরের দেয়াল ধসে পড়েছে। রাস্তায় রাস্তায় ধ্বংসের স্তূপ।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব এবং আবহাওয়া সংস্থা বলছে, ভূমিকম্পের পর ১১ বার ঝাঁকুনি রেকর্ড করা হয়েছে। তবে ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়নি বলে সংস্থাটির মুখপাত্র হ্যারি তির্তো জাতমিকো জানিয়েছেন।

এদিকে ইন্দোনেশিয়ার জিওফিজিকস ও মেটিওরোলজি এজেন্সির মুখপাত্র হ্যারি টিরটো জাটমিকো বলেছেন, কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ভূমিকম্পের পর ৪০টির বেশি মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী উত্তর লোম্বকের একজন বাসিন্দা জুলকিফলি বলেছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং আমার বাড়ির সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত। তাই এ অঞ্চলে প্রায়ই কম্পন অনুভূত হয়। যদিও এগুলোর বেশিরভাগেরই মাত্রা হুমকির পর্যায়ের নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ