1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিএনপি পুরোপুরি অসৎ : জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ১০৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অসততার অভিযোগে বিএনপি’র তীব্র সমালোচনা করেছেন। আজ বিকেলে ফেসবুক স্ট্যাটাসে এই তরুণ আইটি বিশেষজ্ঞ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য মেয়র তালুকদার আবদুল খালেককে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘বিএনপি পুরোপুরি অসৎ। প্রতিদিন প্রেস কনফারেন্স করে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তারা এখন খুলনার মেয়ার নির্বাচন সম্পর্কে কথা বলছে। যদিও তাদের প্রার্থী আমাদের আওয়ামী লীগ প্রার্থীর অর্ধেক ভোট পেয়েছে। ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্রে সমস্যা হয়েছে, যা মাত্র এক শতাংশ। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, তারা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিকানা নিয়ে অভিযোগ তুলেছে। এটি পুরোপুরি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির মালিকানাধীন। এটি টেলিটক, বিটিসিএল ইত্যাদির মতো শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু-১ একটি বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। আমরা যাতে ট্রান্সপন্ডার্স বিক্রি করতে পারি এবং বাংলাদেশ সরকার যাতে অর্থ আয় করতে পারে সেই জন্য সক্ষমতাসহ এটি তৈরি করা হয়েছে। যেকোন ব্যক্তি আমাদের স্যাটেলাইট থেকে ট্রান্সপন্ডার্স ক্রয় করতে পারবে। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ