1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১৮
  • ১১৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।

আজ শনিবার সকালে রাজধানীর আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রগতি সাধিত হয়েছে, তাতে তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি টেকসই করার জন্য মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, দেশে শতভাগ মানুষকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

আইডিইবি’র কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, আপনাদের উদ্ভাবনামূলক কর্মকান্ড দেশ ও জনগণের উপকারে নিবেদিত হচ্ছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকার যেসব উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ করেছে, তা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যাপক ভূমিকা রয়েছে। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ