1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

স্যাটেলাইটের সঙ্কেত পেয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১৮
  • ১২১ Time View

যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ থেকে প্রাথমিক সঙ্কেত পাওয়ার কথা জানিয়েছে গাজীপুর গ্রাউন্ড স্টেশন।

গাজীপুর গ্রাউন্ড স্টেশনের স্যাটেলাইট অপারেশন প্রকৌশলী তাজুল ইসলাম জানান, উৎক্ষেপণের এক ঘণ্টা ১০ মিনিট পর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সিগন্যাল পেয়েছে।

তিনি বলেন, ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটার কক্ষপথের নির্দিষ্ট স্থানে পৌঁছতে আরও সাত থেকে নয় দিন সময় লেগে যাবে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, স্যাটেলাইটটি স্বাভাবিক গতিতেই যাচ্ছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৪ মিনিটে স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় মহাকাশের পথে। মোটামুটি আধা ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে।

রকেট থেকে উন্মুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশন থেকে বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা। সব মিলিয়ে ৩৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে নিজস্ব অরবিটাল স্লটে স্থাপিত হবে এই কৃত্রিম উপগ্রহ।

তবে অরবিটাল স্লটে স্যাটেলাইটকে বসিয়ে কাজ শুরু করতে সময় লাগবে প্রায় দুই মাস। তখন গাজীপুরের জয়দেবপুর আর রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে এর নিয়ন্ত্রণ করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ