1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দেওয়া ৪টি ওয়াদাই পূরণের পথে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ১১৭ Time View

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী চারটি বিষয়ে কথা দিয়েছিলেন। এগুলো হচ্ছে­- (১) স্কুলে সবার উপস্থিতি, (২) ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, (৩) ডিজিটাল বাংলাদেশ এবং (৪) ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা। ইতোমধ্যে সবগুলোই পূরণের পথে রয়েছি।’

আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, মোট এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা যোগান দেয়া হবে। বাকি টাকার মধ্যে বৈদেশিক সহায়তা থেকে ৬০ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ৭ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকা খরচের লক্ষ্য ধরা হয়েছে।

তিনি বলেন, এডিপি হচ্ছে জিডিপির লাইফ লাইন। তাই আমরা পরিকল্পিতভাবে এগোচ্ছি। আমরা ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাই। অর্থাৎ এসডিজির হাত ধরে উন্নত দেশে যেতে চাই।

মুস্তফা কামাল বলেন, এখন নতুন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কার আনা হবে। আগামী অর্থবছর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পদ্মা সেতু এবং পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন খাতে।

তিনি আরও বলেন, অগ্রাধিকার বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে ভৌত পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ