1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

গাসিক নির্বাচন কবে জানা যাবে রবিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ১১০ Time View

আইনি বাধা কাটায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের জন্য আগামী রবিবার নতুন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার বিকালে তিনি এমন কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, “আগামী রবিবার কমিশন সভা করে ঠিক করবে কবে নির্বাচন হবে।”

আগামী ২৮ জুনের মধ্যে ঢাকার লাগোয়া ওই সিটি করপোরেশনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর আবেদন এবং নির্বাচন কমিশনের লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই রায় দেয়।

১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। সে অনুযায়ী ভোটের প্রস্তুতিও চলছিল।

কিন্তু ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ রিট আবেদন করলে ভোট আটকে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ