1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

‘কোটা সংস্কারে প্রস্তাবিত কমিটির রূপরেখা প্রধানমন্ত্রী কার্যালয়ে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ১০৮ Time View

সরকারি চাকরির কোটা সংস্কারে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটির রূপরেখা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক খান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক খান এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ৯ মে এই কমিটির রূপরেখা তৈরি করা হয়েছে। তা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী দেখার পর কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কমিটি অনুমোদন পেলে কোটা সংস্কারের কাজ শুরু হবে। এই কমিটিই চূড়ান্ত করবে কোটা সংস্কার কিভাবে হবে?’

এর আগে বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলে প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ ঘোষণা দেয়।

কোটা সংস্কার দাবিতে গত মাসের শুরুতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন জোরদার হলে একপর্যায়ে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন না হওয়ায় বিষয়টি অস্পষ্টই রয়ে গেছে। তবে কয়েকটি দেশ সফর শেষে সর্বশেষ সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী পুরো কোটা বাতিলে তার আগের অবস্থানই ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ