1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৬৫ Time View

ঢাকায় দুই দিনব্যাপী ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলন উপলক্ষে আসা দেশগুলোর প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজারে পৌঁছেছেন।

আজ শুক্রবার সকালে ৯টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান তারা।

৫৭ সদস্যবিশিষ্ট এ সংস্থাটির ৪০ মন্ত্রী ও সহকারী মন্ত্রীসহ ৭০ জনের প্রতিনিধিদল কক্সবাজার গিয়েছেন। এরপর কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) ও আন্তর্জাতিক সংস্থার বৈঠক রয়েছে।

বৈঠকে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। এরপর তারা কুতুপালং ক্যাম্পে পৌঁছে কয়েকটি দলে ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

আজ বেলা সাড়ে ১১টায় কুতুপালং ডি ব্লকে সাংবাদিকদের ব্রিফিং শুরু হয়েছে। দুপুরে পুলিশলাইন মসজিদে জুমার নামাজ শেষে লংবিচ হোটেলে অবস্থান নেবে প্রতিনিধিদল।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় বিমানযোগে তারা ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ওআইসি প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার শুরু হচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মেলনে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য হল- টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামি মূল্যবোধ। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ আয়োজনে ওআইসির সব সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠানগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ সাড়ে পাঁচশর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

৪০ মন্ত্রী ও সহকারী মন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী এক বছর ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’র (সিএফএম) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ