1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

‘নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণের চিন্তা সরকারের নেই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৯৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গতবার শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসেবে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয় এমন কাউকে সরকারে এবার আমন্ত্রণ জানানো হবে এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।

বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী ট্রেন থেমে থাকবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে না আসতে চাইলে জোর করে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। বিএনপি নির্বাচনে আসলে স্বাগত আর না আসলে সেটা তাদেরই ব্যাপার। নির্বাচনে অংশ নেওয়া যে কোন রাজনৈতিক দলের অধিকার।

জনগণ পাশে নাই বলেই বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেও বিএনপি ব্যর্থ দাবি করে তিনি বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার, তাই তাদের আসা না আসা নিয়ে সরকারের মাথাব্যথা নেই-নির্বাচন নিয়ে বিএনপি সহিংসতা করলে আবারও প্রমাণিত হবে তারা সন্ত্রাসী সংগঠন।

বিএনপি নেতারা নিজেরাই নিজেদের সন্দেহ করেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী চায় তারেক দেশে ফিরে আসুক? সব নেতারা কী চান? বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট বলেন। তারা নিজেরাই ঠিক নেই। তারেক রহমানের প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে। সেটা সবাই জানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ