1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

কোন সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৯৯ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কারো পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না। কোন সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোন ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সন্মেলনের উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি চাই-ত্যাগী যোগ্য নেতৃত্ব। কারো পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না। কোন সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, যদি আমরা ‘সারভাইব’ করতে চাই, তাহলে ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে তার ঐতিহ্যের ধারায় ফিরে আসতে হবে। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ