1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘কারও প্ররোচনায় রিজভী এসব মিথ্যা ছড়াচ্ছে’ গাজীপুর -৫ এর সাবেক এমপি আখতারুজ্জামান তিন দিনের রিমান্ডে ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’ রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং সিভিল জজ একেএম সামিউল হকের নিহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২ জন সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ১২১ Time View

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে আজ শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন।

তিনি জানান, বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিগণ, বিচারকগণ, মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র রাজনীতিকগণ, কূটনীতিকবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথগ্রহণ করেন। তার আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।

আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ