1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

সরকারি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ১০০ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি অর্থের সকল তত্ত্বাবধায়কের প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

বাংলাদেশের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সংস্থার ২০১৪-১৫ অর্থবছরের বিশেষ অডিট রিপোর্ট পেশকালে তিনি বলেন, ‘সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্ব্চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অডিট অত্যন্ত গুরুত্ব বিষয়।’

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সিএজি ও সংশ্লিষ্ট অন্যদের প্রতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিধিবিধান মেনে সরকারি অর্থ ব্যয়ের নির্দেশনা দেন।

সিএজি ২০১৪-১৫ অর্থবছরের ২৪টি অডিট ও হিসাব রিপোর্ট সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বলেন, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ সময় অডিট আপত্তি ও আর্থিক ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে।

কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস আবুল ফয়েজ মো. আবিদ, ডিসিএজি (ওএন্ডআর) জাকির হোসেন এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ