1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

রাণী এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ১১৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনা গতরাতে এখানে বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লস’র সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্যান্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রাণীর দেয়া নৈশভোজে যোগ দেন।

রাণী এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যুক্তরাজ্যের রাজধানীতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বিভিন্ন রিট্রিট সেশনে যোগ দেন।

২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন গতকাল লন্ডনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতারা এতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ