1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রথম ৮ মাসে যুক্তরাষ্ট্রে রফতানিতে ১.৬২ শতাংশ প্রবৃদ্ধি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ১২৭ Time View

চলতি অর্থবছরের (এফওয়াই ১৮) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) গত অর্থবছরের (এফওয়াই ১৭) তুলনায় বাংলাদেশের অন্যতম প্রধান রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্রে রফতানিক্ষেত্রে ১.৬২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তৈরি পোশাক (আরএমজি) খাত এক্ষেত্রে ভাল করায় এই সাফল্য এসেছে।

২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মোট রফতানি করেছে ৩,৯০০.২৬ মিলিয়ন ডলার। পূর্ববর্তী অর্থবছরের (২০১৬-১৭) একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩,৮৩৮.০৫ মিলিয়ন ডলার। এই সময়ে দেশের মোট রফতানির ১৫.৯৯ ভাগ অর্জিত হয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইএফবি) পরিসংখ্যান অনুযায়ী, জুলাই-ফেব্রুয়ারি সময়কালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা প্রধান রফতানির মধ্যে ছিল ওভেন গার্মেন্ট (২৫৬৬.৯২ মিলিয়ন ডলার), নীটওয়্যার (৯১৩.০৫ মিলিয়ন ডলার), হোম টেক্সটাইলস (১১৪.৩৫ মিলিয়ন ডলার) ও ক্যাপ (৮৬.৬১ মিলিয়ন ডলার)।

এই সময়ে দেশের মোট ওভেন গার্মেন্টস-এর প্রায় ২৫.৩৪ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে। এরপর ছিল নীটওয়্যার (৯.০২) ও হোম টেক্সটাইল (১৬.৭৮ শতাংশ)।

রাজনৈতিক অস্থিতিশীলতা থাকা সত্বেও ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ রফতানিতে যুক্তরাষ্ট্র থেকে ৫.৭৮৩ বিলিয়ন ডলার এবং ২০১৪-১৪ অর্থবছরে ৫.৫৮৩ বিলিয়ন ডলার অর্জন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ