1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

প্রচারে আসছে তারকা বহুল মেঘে ঢাকা শহর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৬৪ Time View

অবশেষে প্রচারে আসছে তারকা বহুল ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। মঙ্গলবার (১৩ মার্চ) থেকে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, শম্পা রেজা, ড. ইনামুল হক, লুৎফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, অপূর্ব, নাঈম, আজমেরী হক বাঁধন, উর্মিলা শ্রাবন্তী কর, নাদিয়া, ডা. এজাজ, সাজু খাদেম, সামিয়া, মৌরি সেলিম, তিথি কবির, জনি, রমিজ রাজু, তানভীরসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সাখাওয়াৎ মানিক বলেন,‘ মেঘে ঢাকা শহর আমার প্রথম ধারাবাহিক নাটক। অনেক শ্রম, আবেগ, ভালোলাগা এবং উচ্ছাস এই নাটকটির সাথে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করেছি একটি ভালো গল্পকে নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে দর্শকদের কাছে উপস্থাপন করতে। আশা করছি দীর্ঘদিন পর দর্শক এই নাটকটি মাধ্যমে মধ্যবিত্ত যৌথ পরিবারের হাসি-কান্না-ভালোবাসাকে দেখতে পাবেন।’

উল্লেখ্য, টাইম ইনোভেশনের প্রযোজনায় নাটকটির সূচনা সংগীত লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ এবং কন্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও নির্ঝর। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহশপতিবার রাত সাড়ে ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ‘মেঘে ঢাকা শহর’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ