1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ভিনিসিয়ুস-রাফিনহাদের নিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের এবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল বাড়ছে বাংলা কিউআরে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ব্যাংকে খাতের খেলাপি ঋণের ৭২ শতাংশই ১০ ব্যাংকের পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার মূলধন দ্বিগুণ করবে পূবালী ব্যাংক পাকিস্তানি নাটক ‘জানজিরিন’-এ ১০০ কোটিরও বেশি ভিউ, কী আছে এতে? ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী বাসের সাইড বক্সে পাওয়া শতাধিক প্যারাকিট টিয়া উড়ে গেল আকাশে

সৌদি আরবে সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা বরখাস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৮ Time View

সৌদি আরবের সেনাপ্রধানসহ বেশ কয়েকজন ঊচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার মধ্যরাতে বাদশাহ সালমানের নামে কয়েকটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে সামরিক পদে রদ বদল আনা হয়েছে।

সৌদি নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি সেনাপ্রধান আবদুল রহমান বিন সালেহ আল বানিয়ানকে সরিয়ে ফায়াদ আল রুয়ালিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবাহিনী ও স্থলবাহিনীর প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছে।

এ ছাড়া শ্রম ও সমাজ উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ে এক নারীকে উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম তামাদার বিনতে ইউসুফ আল রামাহ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রিন্স তুর্কি বিন তালালকে। প্রিন্স তুর্কি বিন তালালের ভাই বিলিয়নিয়ার প্রিন্স আলওয়ালেদ বিন তালালকে কিছু দিন আগে আরও কয়েকজন প্রিন্সের সঙ্গে বন্দি করা হয়। দুই মাস পর মুক্ত হন তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে প্রায় তিন বছর ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেখানে কিছুটা বেকায়দায় পড়েছে সৌদি জোট। এ পরিস্থিতিতে সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিল সৌদি আরব। সঙ্গে আরও কিছু পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

সৌদিতে সাম্প্রতিককালের অনেকগুলো বরখাস্তের পেছনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে ধারণা করা হয়। কয়েক মাস আগে দুর্নীতিবিরোধী অভিযানের নামে বেশ কয়েকজন প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে বন্দি করা হয়েছিল ক্রাউন প্রিন্সের নির্দেশেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ