1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ভিনিসিয়ুস-রাফিনহাদের নিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের এবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল বাড়ছে বাংলা কিউআরে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ব্যাংকে খাতের খেলাপি ঋণের ৭২ শতাংশই ১০ ব্যাংকের পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার মূলধন দ্বিগুণ করবে পূবালী ব্যাংক পাকিস্তানি নাটক ‘জানজিরিন’-এ ১০০ কোটিরও বেশি ভিউ, কী আছে এতে? ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী বাসের সাইড বক্সে পাওয়া শতাধিক প্যারাকিট টিয়া উড়ে গেল আকাশে

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আয়োজনে অনুষদের অধীন ১৬টি বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ সেশনের মোট ৪৮ শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৭ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী। আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার ও সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

ডিন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০০৬ সালে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়। অনুষদের অধীন ১৬টি বিভাগের শিক্ষার্থীরা এ পুরস্কারের আওতাভুক্ত। অনুষদের অন্যতম প্রতিযোগিতামূলক একাডেমিক স্বীকৃতি হিসেবে বিবেচিত এ পুরস্কার পাঁচ বছর পর আবার দেওয়া হচ্ছে।

এবার ২০২১, ২০২২ ও ২০২৩ সেশনের শিক্ষার্থীদের মধ্য থেকে ৪৮ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৭ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী।

এবারের আয়োজনে শুধু শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যই নয়, শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকেও স্বীকৃতি দেওয়া হবে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের প্রকাশিত নিবন্ধ ও বইয়ের মধ্য থেকে বিচারকদের মনোনীত সেরা নিবন্ধ ও বই যাচাই-বাছাই করে পুরস্কৃত করা হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে একটি উন্মুক্ত সংলাপের আয়োজন করা হবে। সিনেট ভবন মিলনায়তনে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ডিনস অ্যাওয়ার্ডের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের চেয়ারপারসনের মাধ্যমে আবেদন করতে হয়। বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর যোগ্য শিক্ষার্থীরা মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি জমা দিয়ে এ পুরস্কারের জন্য আবেদন করতে পারেন।

যোগ্যতার ক্ষেত্রে বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী অথবা ৪.০০-এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বিবেচনা করা হয়। তবে সিজিপিএ নির্ধারিত ন্যূনতম সীমার নিচে হলে শিক্ষার্থী পুরস্কারের জন্য বিবেচিত হন না।

এ ছাড়া শিক্ষাজীবনে কোনো ধরনের বিরতি বা ‘ব্রেক অব স্টাডি’ থাকা যাবে না। গ্রেড বা ফলাফল উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের রেকর্ড থাকলেও শিক্ষার্থীকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না। ২০২০ সাল থেকে ডিনস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৬৫ নির্ধারণ করা হয়েছে।

যেসব বিভাগে বিএসএস (স্নাতক) প্রোগ্রাম চালু নেই, সেসব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ