1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাবনার বেড়া উপজেলার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, ডেঙ্গু শক সিন্ড্রোমের কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী ভর্তির পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ