1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলা ও তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে সাম্প্রতিক হামলায় তেল সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুত কমছে। এ পরিস্থিতিতে চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। ইআইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে চলতি বছর মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আগের পূর্বাভাসের তুলনায় এটিও প্রায় ৫ শতাংশ বেশি। তবে ইআইএর এই পূর্বাভাস ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। অর্থাৎ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও তীব্র হওয়ার আগেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে তেলের বাজারে নতুন করে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ