পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকটির ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এখন এ থেকে বাড়িয়ে অনুমোদিত মূলধন চার হাজার কোটি করতে চাচ্ছে ব্যাংকটি। এ জন্য কোম্পানির শেয়ারহোল্ডার ও পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসিসহ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের লাগবে। অনুমোদনের পর মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে।
কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। বিশেষ সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।