1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়ছে বাংলা কিউআরে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ব্যাংকে খাতের খেলাপি ঋণের ৭২ শতাংশই ১০ ব্যাংকের পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার মূলধন দ্বিগুণ করবে পূবালী ব্যাংক পাকিস্তানি নাটক ‘জানজিরিন’-এ ১০০ কোটিরও বেশি ভিউ, কী আছে এতে? ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী বাসের সাইড বক্সে পাওয়া শতাধিক প্যারাকিট টিয়া উড়ে গেল আকাশে মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু, খেলা কবে ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই: হুমায়ুন কবির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

বাসের সাইড বক্সে পাওয়া শতাধিক প্যারাকিট টিয়া উড়ে গেল আকাশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ঢাকাগামী বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল ১০৩টি প্যারাকিট টিয়া পাখি। খবর পেয়ে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ বাসটিতে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখিগুলোর সঙ্গে থাকা পাচারকারী বাস থেকে নেমে পালিয়ে যান। পরে বন বিভাগের সহযোগিতায় পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় পাখিগুলো অবমুক্ত করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঠনঠনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের বাসটিতে তল্লাশি চালানো হয়।

তিনি বলেন, বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। এসব খাঁচায় মোট ১০৩টি প্যারাকিট টিয়া পাখি ছিল। ডিবি পুলিশ পাখিগুলো উদ্ধার করে হেফাজতে নেয়। তবে তল্লাশির খবর পেয়ে পাখিগুলোর সঙ্গে থাকা পাচারকারী বাস থেকে নেমে পালিয়ে যান।

ইকবাল বাহার আরও জানান, উদ্ধার করা পাখিগুলো বৃহস্পতিবার বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ