1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

৬০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুখোড়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১৬০ Time View

মিজানুর রহমান লাবুর প্রথম সিনেমা ‘তুখোড়’। যার ট্যাগ লাইন রাখা হয়েছে ‘অপারেশন ক্ল্যাব ডি’। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক। কাহিনী ও সংলাপ লিখেছেন মাহমুদুল হক রাজীব।

এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে নায়ক হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন নবাগত নায়ক শিবলী নওমান। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন এই নবাগত। প্রথম ছবিতেই শিবলীকে দেখা যাবে তিন নায়িকার বিপরীতে। তারা হলেন কলকাতার রাতাশ্রী দত্ত, লাক্স সুন্দরী সোমা ও সাদিয়া।

‘তুখোড়’ মূলত থ্রিলার ঘরানার চলচ্চিত্র। নির্মাতার দাবি, এটি মৌলিক গল্পের। আর এটাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন মিজানুর রহমান লাবু। তার মতে, ‘মৌলিক গল্পই পারে চলচ্চিত্রের দর্শককে হলে ফিরিয়ে আনতে। মৌলিক গল্পই পারে ইন্ডাস্ট্রির সোনালি দিন ফিরিয়ে আনতে।’

আগামী ২০ জানুয়ারি দেশের ৬০টি হলে মুক্তি পাবে ‘তুখোড়’। এতে বেশ আনন্দিত প্রযোজক ও পরিচালক। পরিচালক জানান, ‘হল সংখ্যা আরো বাড়াতে পারতাম। তবে ঝুঁকি নিতে চাই না। দর্শক গ্রহণ করলে দ্বিতীয় সপ্তাহে হল বাড়বে।’

শিবলী-রাতাশ্রী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খান। এছাড়া দেখা যাবে রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে।

এদিকে ছবির একটি ক্লাব সং-এ পারফর্ম করতে দেখা যাবে সানজানা মিতুকে।

‘তুখোড়’ ছবিতে গান চারটি। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার শিল্পী জোজো। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চট্টোপাধ্যায়। টাইটেল সং করেছেন প্রত্যয় খান। যেখানে কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ান, পারভেজ ও আরিফ।

পজেটিভ সিস্টেম্স অ্যান্ড সাপোর্টস’র ব্যানারে ‘তুখোড়’ প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন সোহেল রানা পার্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ